কেন্দ্রীয় সরকারের হকার উচ্ছেদের প্রতিবাদে হকারদের মিছিলে
দি নিউজ লায়ন ; কেন্দ্রীয় সরকারের হকার উচ্ছেদের প্রতিবাদে, হকারদের মিছিলে স্টেশনে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট ভ্যাবলা রেল স্টেশনের ঘটনা। বারাসাত টু হাসনাবাদ লাইনের স্টেশনে কয়েক হাজার হকার আছে। ট্রেন যাত্রীদের উপর তাদের একমাত্র ভরসা।। ট্রেন যাত্রীদের উপর প্রত্যেকদিন এর দৈনন্দিন জীবনের রুজি রোজগার চালানোর একমাত্র উপায় কেউ ২৫ বছর, কেউ ৩০ বছর এই পেশার সঙ্গে যুক্ত।
কিন্তু কেন্দ্র সরকারের হকার উচ্ছেদের তীব্র প্রতিবাদ জানিয়ে ক্ষুব্ধ তারা। বারাসাত ও হাসনাবাদ ট্রেন স্টেশনে গত এক মাসে হাসনাবাদ বসিরহাট হাড়োয়া স্টেশনে হকার উচ্ছেদে নামে দোকান ঘর নষ্ট করছে রেল পুলিশ। দীর্ঘদিন ধরে এই পেশায় থাকা হকারদের রুজি রোজগার হারিয়ে দৈনন্দিন জীবনে গভীর সংকটে পড়েছে।
তাই তারা আজ শুক্রবার সকাল দশটা নাগাদ আইএনটিটিইউসি নেতা উত্তর ২৪ পরগনার কোর কমিটির সদস্য কৌশিক দত্তের নেতৃত্বে ভ্যাবলা স্টেশনে কেন্দ্র সরকারের হকার উচ্ছেদের ঘৃণ্য চক্রান্তের প্রতিবাদে মিছিল করে। তাদের দাবি এই হকার উচ্ছেদের নির্দেশিকা প্রত্যাহার করতে হবে।

Post a Comment